
প্রবাস
আটলান্টিক সিটিতে শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড
আটলান্টিক সিটি প্রতিনিধি: আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের নেতৃত্বে বোর্ডওয়াকের রোড আইল্যান্ড অ্যাভিনিউ থেকে এই প্যারেড শুরু হয়ে ও’ডোনেল পার্কে এসে শেষ হয়। প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে নেচে-গেয়ে, শারীরিক কসরত প্রদর্শন করে সবাইকে মাতিয়ে রাখে।
শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেডে আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস, কাউন্সিলররা,নগর কতৃর্পক্ষের পদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উৎসুক জনতা বোর্ডওয়াকের দু’পাশে দাঁড়িয়ে উল্লাস ও হর্ষধ্বনিতে প্যারেডে অংশগ্রহণকারীদের স্বাগত জানায় ও অভিনন্দিত করে। প্যারেডের মূল আকর্ষণ সান্তাক্লজকে কাছে পেয়ে শিশু- কিশোররা আনন্দে মেতে ওঠে।



