প্রবাস

আটলান্টিক সিটিতে সোহেল ও সুব্রতর সমর্থনে নির্বাচনী সভা

নিজস্ব প্রতিনিধি- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে কাউন্সিল এট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সোহেল আহমদ ও স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী সভা আট অক্টোবর, বুধবার রাতে বেংগল ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বেঙ্গল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই নির্বাচনী সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন।

এই নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন বেঙ্গল ক্লাবের সভাপতি রানা কবির। সাধারণ সম্পাদক কাজল সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বিএএসি সভাপতি শহীদ খান,আনিসুর রহমান জুয়েল ,লিখন কাজী ,আলী চৌধুরী তাননু, ফরহাদ সিদ্দিকী, শাহরুর রেজা চৌধুরী,সুরজিত চৌধুরী, কুতুবউদদীন এমরান, শাহরিয়ার আহমদ,শামসুল ইসলাম শাহজাহান,সাব্বির হোসেন ভূঁইয়া,আব্দুর রফিক, আরিফ লেমন,আসিফ আনোয়ার, রহমান বাবুল, হেলাল হাসান,সুব্রত চৌধুরী, সোহেল আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের মাধ্যমে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মলের পক্ষে আটলান্টিক সিটিতে জনজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী চার নভেম্বর, নির্বাচনে টিম স্মলসহ ডেমোক্র্যাট প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে হবে।

সোহেল আহমদ ও সুব্রত চৌধুরীসহ টিম স্মলের প্রার্থীদেরকে বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি তাঁদের পক্ষে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে।

উল্লেখ‍্য, টিম স্মলের প‍্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প‍্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক‍্যাশওয়ান ম‍্যাকেনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension