প্রবাস

আটলান্টিক সিটিতে স্বাস্থ্য ক্যাম্প

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ১৮ আগস্ট, বৃহস্পতিবার “স্বাস্থ্য ক্যাম্প” আয়োজিত হয়েছে।

আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, রোওয়ান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগ ও আটলান্টিক কাউন্টির শেরিফ অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও কোভিড ভ্যাকসিন দেওয়া হয়।

এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম চলে। কোনও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কমিউনিটির লোকজন কোভিড ভ্যাকসিন সহ স্বাস্থ্য পরীক্ষা করান।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ কমিউনিটির লোকজনসহ অন্যান্য কমিউনিটির লোকজন স্বাস্থ্য ক্যাম্প কার্যক্রম সফল করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension