
আটলান্টিক সিটিথেকে যুক্তরাষ্ট্র বিএনপির নির্বাচনী প্রচারনার কার্যক্রম শুরু
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গত ১৮ই সেপ্টেম্বর মঙ্গলবার আটলান্টিক সিটির স্থানীয় একটি রেষ্টুরেন্টে বিএনপি অব নিউজার্সী ষ্টেট সাউথ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল সেমিনার। সেমিনারের বিষয় বস্তু ছিল ” আওয়ামী দুঃশাসন, নিরপেক্ষ নির্বাচন এবং প্রবাসীদের করনীয় শীর্ষক আলোচনা”। সেমিনারে প্রধান আলোচক হিসাবে উস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিধ ডঃ শওকত আলী,প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সহ-আন্তর্জাতিক সম্পাদক স্বনামধন্য সংগীত শিল্পী বেবী নাজনীন,বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ,প্রাক্তন যু্ক্তরাষ্ট্র বিএনপি সাধারন সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, টেকসাস বিএনপি সভাপতি মো বশির এবং পেনসেলভেনিয়া ষ্টেট বিএনপি সভাপতি শাহ ফরিদ। বিএনপি অব নিউজার্সী ষ্টেট সাউথের আহবায়ক সৈয়দ মোঃ কাউছারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রহমান বাবুলের উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারটি মূলত যুক্তরাষ্ট্র বিএনপির নির্বাচনী প্রচারনার এবং নেতাকর্মীদের সংগঠিত করার অংশবিশেষ।
ডঃ শওকত আলী বলেন আওয়ামী দুঃশাসন বাংলাদেশের ইতিহাসের সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে।দুঃশাসনকে দীর্ঘায়িত করার জন্য নির্বাচনের পূর্বে জাতীয়তাবাদী আদর্শের অনুসারীদের উপর চলছে জেল,জুলুম, ঘুম, খূন এবং হত্যা। আওয়ামী দুঃশাসনে দেশের মানুষ আজ দিশেহারা। এই দুঃশাসন থেকে মুক্ত করার জন্য প্রবাসে বসবাসকারী জাতীয়াতাবাদী শক্তি গুরুত্বপূর্ন অবদান রাখতে পারে বলে তিনি মনে করেন। তিনি বলেন বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির পিতা আর শহীদ জিয়াউর ছিলেন আধুনিক বাংলার স্থপতি। গুম খুনের বিচার আন্তজাতিক টাইবুনালের মাধ্যমে করা হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন একজন অর্থনীতিবিদ হিসাবে বলতে পারি আওয়ামীলীগ ক্ষমতা হারানোর পর ১৬ কোটি মানুষ বুঝতে পারবে কোটি কোটি টাকা চুরির মাধ্যমে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছে। রোহিঙ্গা সমস্যা অচিরেই বাংলাদেশের জন্য দুর্ভোগের কারন হবে বলে তিনি উল্লেখ করেন।
তারেক জিয়ার প্রাক্তন প্রেস সেক্রেটারী আশিক ইসলাম বলেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিএনপির দিকনির্দেশনার কাজ শুরু হল। বাংলাদেশী অধ্যুষিত সকল ষ্টেটে সেমিনারের আয়োজন করার জন্য সকল নেতৃবৃন্দকে তিনি অনুরোধ জানান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিকনির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের মেইন ষ্ট্রীম রাজনীতিবিদদের সাথে ইতিমধ্যে মতবিনিময় প্রক্রিয়া শুরু হয়েছে বলে উল্লেখ করেন, অর্থ পাচারের সাথে সম্পৃক্ত আওয়ামীলীগের মন্ত্রী এবং নেতাদের লিস্ট তৈরীর নির্দেশ দেন।সকল প্রবাসী বিএনপির নেতাকর্মীদেরকে বাংলাদেশের নিজ এলাকার কর্মীদেরকে আর্থিকভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দিতে অনুরোধ করেন যাতে করে নির্বাচনী কাজে সবাই ঝাপিয়ে পড়তে পারে।
কামাল পাশা বাবুল বলেন যেখানে হাসিনা সেখানেই বিক্ষোপের প্রস্তুতি নিতে হবে। প্রধান অতিথী বেবী নাজনীন বলেন দেশের মানুষ আজ দুর্বীসহ জীবন যাপন করছে ।কোটি কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য খালেদা জিয়ার নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন ২০১৪ সালের ন্যায় ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য প্রবাসে জনমত তৈরী করতে হবে, যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীমের রাজনীতিবিদদের সাথে মত বিনিময় এবং নির্বাচনের পূর্বে দেশে ফিরে গিয়ে ভোট যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে নির্বাচিত করতে হবে। অবিলম্বে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না করলে জাতীয়তাবাদী শক্তি ১৬ কোটি জনগনকে সাথে নিয়ে আওয়ামী সরকারকে বাধ্য করবে বলে তারা উল্লেখ করেন।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি অব নিউজার্সী ষ্টেট সাউথের আহবায়ক সৈয়দ মোঃ কাউছার, সদস্য সচিব রহমান বাবুল মোসাদ্দেকুল মাওলা,গিয়াসউদ্দিন পাঠান, মোঃ আলী,মনসুর, রেজা, অরিক, দিদারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় সাউথজার্সীতে বসবাসরত বিএনপি এবং ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




