প্রবাস

আটলান্টিক সিটির বেঙ্গল ক্লাবের বাংলা বর্ষবরণ

ক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির উদ্যোগে জমজমাট আয়োজনে বাংলা ‘বর্ষবরণ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে ।
গত ২৮ মে, বুধবার সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত এগ হারবার টাউনশিপের ৭০০৪ রিজ এভিনিউস্থ হলি ট্রিনিটি গির্জার মিলনায়তনে অনুষ্ঠিত ‘বর্ষবরণ উৎসব’ অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, সংগীত, আবৃত্তি , বীর মুক্তিযোদ্ধা সম্বর্ধনা, র‍্যাফেল ড্র ও মেলা।
মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারুকারু, খাবার-দাবার, বুটিক, পোশাক-পরিচ্ছদ ও গয়নাসহ নানারকম দেশীয় পণ্যের সমাহার ছিল ।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ট্রিনিটি হল ভর্তি প্রবাসীদের নিয়ে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন বেঙ্গল ক্লাবের সভাপতি রানা কবির।
স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বৈশাখের গান দিয়ে অনুষ্ঠানমালার সূচনা ঘটে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শামীমা শাম্মী।
সমগ্র অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন সংগঠনের সভাপতি রানা কবির, সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ, সহ সভাপতি আলী চৌধুরী তান্নু , মিল্টন চৌধুরী, জয়দেব কর্মকার, আরিফ মাহমুদ লিমন,কোষাধ্যক্ষ হেলাল হাসান, যুগ্ম সম্পাদক লিখন, সাহরু রেজা ফরহাদ ,সাংগঠনিক সম্পাদক আনিস জুয়েল, কায়সার, সাংস্কৃতিক সম্পাদক সুহেল আহমেদ, আসিফ আনোয়ার ,প্রচার সম্পাদক কৃষ্ণ চৌধুরী। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মিরাজ খান, মনির হোসেন, মামুন ইসলাম,বাদল, অপরাজিতা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension