
প্রবাস
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের বিজয় উদযাপন
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ১৩ জুন, শুক্রবার রাতে সিটির মেয়র মার্টি স্মলের উদ্যোগে তাঁর বাসভবনে বিজয় উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র প্যানেল এর প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে থাকায় এই বিজয় উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাইমারি নির্বাচনে সিটির ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র , কাউন্সিল এট লার্জ প্রার্থী পদে স্টিফেনি মার্শাল, প্যাটিসিয়া বেইলি ও বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ মেয়র প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন।বেসরকারি ফলাফলে তাঁরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে বিপুল ভোটে এগিয়ে আছেন।
বিজয় উৎসব অনুষ্ঠানে সিটির বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।



