প্রবাস

আটলান্টিক সিটি স্কুল জেলায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ২১ ফেব্রুয়ারি, মংগলবার সিটির স্কুল জেলার
উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। ওইদিন সকালে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক সিটি হাই স্কুলে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক আলোচনা সভা, আবৃত্তি , সংগীত এবং ভাষা আন্দোলনের ওপর প্রামাণ্য চিত্র প্রদশর্নীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

শুরুতে বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মহান ভাষা আন্দোলনের ওপর প্রামাণ্য চিত্র প্রদশর্নীতে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষনের অংশ বিশেষ প্রদর্শন করা হয়।

আটলান্টিক সিটি হাই স্কুলের অধ্যক্ষ মিসেস কনস্ট্যান্স ডেইস চ্যাপম্যান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
এরপর ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন আটলান্টিক সিটির পাবলিক স্কুলসমূহের সুপারিনটেনডেন্ট ড. মিসেস লা কোয়েটা স্মল, আটলানটিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সংগঠনের ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক ।

ড. মিসেস লা কোয়েটা স্মল তার বক্তৃতায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি তাঁর অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, স্কুল জেলায় বহুজাতিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন ভাষা-ভাষীর ছাত্র-ছাত্রীদের মধ্যে মাতৃভাষার প্রতি তাদের আগ্রহ ও তা অন্তরে ধারণ ও লালন করে বেড়ে ওঠার লক্ষ্যেই তাঁর এই প্রয়াস। অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের বিভিন্ন ভাষা ভাষীর ছাত্র- ছাত্রীরা তাদের নিজ নিজ মাতৃভাষায় গদ্য, পদ্য পাঠ করেন।

এছাড়া তারা নিজ নিজ দেশের জাতীয় পতাকা হাতে নিজ নিজ মাতৃভাষায় অনুষ্ঠানে উপস্হিত সুধীজনদের স্বাগত সম্ভাষণ জানান, যা অনুষ্ঠানে ভিন্ন আবহের সৃষ্টি করে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহন করেন জিশান বখতিয়ার,রাজ দাশগুপ্ত ,সাজিয়া জাহান, মেরি দুয়া,জুন ইয়ুন চ্যাং,ইয়োসেলু কাতুয়া প্রমুখ ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension