
মৃত্তিকার বুকে যে উর্বরতা
চাঁদের আলোয় যে স্নিগ্ধতা
সমুদ্রের বুকে যত ঢেউ
আকাশের যত নীল
তোমার হৃদয়ে জমানো ভালোবাসা।
কোনোটারই সীমানা খু্ঁজে পাই না
আতরে অনুভব গোলাপ গন্ধ
ভালোবাসি গোলাপ।
পৃথিবীর ভূগর্ভে যেমন
প্রতিনিয়ত মৃদু কম্পন
আমার হৃদয়ে তেমনি
ছোঁয়া তোমার ভালোবাসার,
ভালোবাসি তোমাকে।
মৃত্তিকার উর্বরতা
চাঁদের আলোর স্নিগ্ধতা,
সমুদ্রের ঢেউ
আকাশের নীল
ভালোবাসা তোমার।
এসবের গভীরতা খুঁজি
আমি হারিয়ে যাই
গভীর থেকে গভীরে
শুধু অনুভবের অনুভূতি
অজানা উর্বরতা,
স্নিগ্ধতা, ঢেউ, নীল
তোমার ভালোবাসা তারও চেয়ে বেশি।



