প্রধান খবরবাংলাদেশ

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বাংলাদেশের নির্বাচন

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বেশ গুরুত্বের সঙ্গেই বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এদের মধ্যে বিবিসি, আল জাজিরাসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রধান প্রতিবেদন হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।
 
‌’সিকিউরিটি অন হাই অ্যালার্ট অ্যাহেড পোলস’ শিরোনামে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। দেশে কড়া নিরপত্তা জোরদার করা হয়েছে। আর নির্বাচন কেন্দ্রিক গুজব বা প্রপাগান্ডা এড়ানোর জন্যে সেল ফোনে ইন্টারনেট বন্ধ করা হয়েছে। প্রতিবেদনে শেখ হাসিনাকেই বিজয়ী বলা হয়েছে।
 
‘ভোটিং আন্ডার ওয়ে ইন বাংলাদেশ’ শিরোনামে আল জাজিরার প্রতিবেদেনর মূল বিষয় নিরাপত্তা। দেশের ভোটার সংখ্যার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, দশ কোটিরও বেশি ভোটার নির্ধারণ করছে পরবর্তী প্রধানমন্ত্রীর ভাগ্য। তবে গত দশ বছরের ব্যাপক উন্নয়নের কারণে সম্ভাব্য জয়ী হিসেবে শেখ হাসিনার নামই বলা হয়েছে।
 
সিএনএনের প্রতিবেদনের শিরোনাম ‘বাংলাদেশ গিয়ারস্‌ আপ ফর ইলেকশন’। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী মোতায়েনের খবরটিও দিয়েছে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনীতি উপহার দিয়েছেন। ফলে দেশটির প্রত্যন্ত অঞ্চলগুলোতে তার ব্যাপক সমর্থন থাকায় চতুর্থবারের মতো ক্ষমতায় আসা অনেকটাই সময়ের ব্যাপার।
ভারতের মুম্বাই ভিত্তিক সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনের শিরোনাম ‘শেখ হাসিনা সিকস্‌ ফোর্থ টার্ম অ্যাজ প্রাইম মিনিস্টার’। প্রতিবেদনে বলা হয় নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে এবং ‘চিত্তাকর্ষক’ জয়ের পথে রয়েছেন শেখ হাসিনা।
 
‌’বাংলাদেশ ভোটস্‌, অ্যাজ আয়রন লেডি পিম সিকস থার্ড টার্ম’ শিরোনামে এপির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এখন আক্ষরিক অর্থেই এশিয়ার আয়রন লেডি। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন তিনি। দু’-একটি খুচড়া সহিংসতার খবর ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে।
 
এ ছাড়াও নিউ ইয়র্ক টাইমস, এএফপি, গার্ডিয়ান, ভারতের টাইমস অব ইন্ডিয়া বাংলাদেশের নির্বাচন নিয়ে পর্যবেক্ষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে।
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension