বাংলাদেশ

আপনাদের সন্তানদের অবৈধভাবে বিদেশে পাঠাবেন না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন নিজেদের সন্তানদের অবৈধভাবে বিদেশে না পাঠানোর  আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে যারা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন তার দায় তাদের পরিবার, আত্মীয়-স্বজন বা প্রতিবেশীরাও এড়াতে পারেন না।

যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘আমারা এ দেশ থেকে মানবপাচার, শিশু পাচার, নারী পাচার এগুলো বন্ধ করতে চাই। সকলের সহায়তা ছাড়া আমরা এটি করতে পারব না।’

তিনি বলেন, অবৈধভাবে যারা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন তার দায় তাদের পরিবার, আত্মীয়-স্বজন বা প্রতিবেশীরাও এড়াতে পারেন না।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আপনারা বুঝে শুনে আপনাদের সন্তানদেরকে অবৈধভাবে বিদেশে পাঠাবেন না। আর অবৈধভাবে কেউ বিদেশ পাঠানোর কথা বললে পুলিশ বা স্থানীয় প্রশাসনকে তা অবগত করুন।’

তিনি বলেন, ‘অবৈধ মানবপাচার রোধে আপনাদের সকলের সহায়তা প্রয়োজন। এ বিষয়ে দেশবাসীকে শক্তিশালী জনমত গঠন করতে হবে।’

এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবপাচার বিষয়ক এক প্রতিবেদনে বাংলাদেশকে ওয়াচ লিস্ট থেকে টায়ার-২ এ উন্নীত করার কথা বলা হয়। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension