যুক্তরাষ্ট্র

আভাস পেলেই নিজেকে জয়ী ঘোষণা করবেন ট্রাম্প!

৩ নভেম্বরের নির্বাচনে ‘এগিয়ে থাকার’আভাস মিললেই নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার নিউজ পোর্টাল অ্যাক্সিওসে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এই আশঙ্কার কথা জানিয়েছে। তবে ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন।

ট্রাম্প তার ঘনিষ্টজনদের বলেছেন, মঙ্গলবার রাতে যদি ‘এগিয়ে থাকার’ আভাস পান তাহলে আনুষ্ঠানিকভাবে ফল জানানোর আগেই তিনি নিজেকে বিজয়ী বলে ঘোষণা দিবেন। ক্ষমতাসীন প্রেসিডেন্টের এই মন্তব্য শুনেছেন এমন তিনটি সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানায় অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি রাজ্য আগামী ৩ নভেম্বর নির্বাচন শেষে ভোট গণনা শুরু করবে। আবার কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য ভোট গণনা শুরু করবে ৩ নভেম্বরের পর। এমন পরিস্থিতিতে নির্বাচনের চূড়ান্ত ফল পেতে কয়েকদিন লেগে যেতে পারে। তবে ট্রাম্প চান নির্বাচনের রাতেই নিজেকে বিজয়ী ঘোষণা দিতে।

অ্যাক্সিওসের প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন ট্রাম্প। তবে তিনি নিশ্চিত করেছেন, ভোট সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব গণনা শেষ করানোর চেষ্টা করবেন তিনি। রবিবার নর্থ ক্যারোলিনায় তিনি সাংবাদিকদের বলেছেন, ভোটের পর খুব বেশী সময় ফলের অপেক্ষাটা যথাযথ নয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension