প্রধান খবরভারত

আমেঠিতে বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ প্রিয়াঙ্কার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সপ্তদশ লোকসভা নির্বাচনে জমে উঠেছে লড়াই। ইতিমধ্যেই সাত দফার মধ্যে চার দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়ে গিয়েছে। এই অবস্থায় জোরকদমে চলছে সব রাজনৈতিক দলের প্রচার।

এই প্রচারে বেরিয়েই বিরোধী বিজেপি শিবিরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কংগ্রেস সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী। তিনি অভিযোগ করছেন যে পঞ্চায়েত প্রধানদের প্রচারপত্রের সঙ্গে টাকা দিচ্ছে বিজেপি। খামে ভরা ওই প্রচারপত্রের মধ্যে থাকছে বিপুল পরিমাণ নগদ টাকা।

শনিবার ভাই রাহুলের হয়ে ভোটের প্রচারে আমেঠিতে হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এদিন প্রচারে বেরিয়ে তিনি বলেন, “এখানে বিজেপি খুব প্রচার করছে। প্রধানদের মধ্যে টাকা বিলি করা হচ্ছে।” একই সঙ্গে তিনি বলেন, “আমি প্রধানদের প্রচারপত্র পাঠিয়েছিলাম বন্ধ খামে করে। আর বিজেপি ওই প্রচারপত্রের খামে নগদ টাকা পাঠাচ্ছে।” প্রতিটি খামে ২০ হাজার করে টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা। এই বিষয়ে তিনি বলেছেন, “এটা খুবই হাস্যকর বিষয় যে বিজেপি ভাবছে মাত্র ২ হাজার টাকার জন্য আমেঠির প্রধানেরা বিক্রি হয়ে যাবে।”

২০০৪ সাল থেকে আমেঠি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়াই করছেন রাহুল। গত তিন বছর ধরে ওই কেন্দ্রে তিনিই জিতে আসছেন। এবারে আমেঠির পাশাপাশি দক্ষিণের রাজ্য কেরলের ওয়ানাড থেকেই লড়াই করছেন কংগ্রেস সভাপতি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension