প্রধান খবরযুক্তরাষ্ট্র

আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন হিন্দু নারী!

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট দলের প্রতিনিধি পরিষদ সদস্য তুলসি গাবার্ড। ২০২০ সালে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।

সেই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন হাওয়ায় থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য ৩৭ বছর বয়সী তুলসি। দলীয় মনোনয়ন পেলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হবেন প্রথম হিন্দু সম্প্রদায়ের প্রতিদ্বন্দ্বী।

তিনি ছিলেন ইরাক-যুদ্ধ বিরোধী একজন রাজনীতিক এবং নির্বাচনে তিনি যুদ্ধ-বিরোধী প্রচারণাকেই বিশেষ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে তুলসি বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

তুলসির এ ঘোষণায় মার্কিন মুলুকের ভারতীয় বংশোদ্ভুদরা দারুণ খুশি। আর ওই নারী যিনি প্রবাসী ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়।

আগামী নির্বাচনে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়তে চান তিনি। তবে, এজন্য তাকে আগে দলের আভ্যন্তরীণ নির্বাচনে জয়ী হতে হবে।

এর আগে ডেমোক্র্যাট দল থেকে সিনেটর এলিজাবেথ ওয়ারেন একই আগ্রহ প্রকাশ করেছেন। এরপর তুলসি গাবার্ড এ ঘোষণা দিলেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে আরো কমপক্ষে ১২ জন প্রার্থী আসতে পারেন। এর মধ্যে রয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত আরেক সিনেটর কমলা হারিস। তবে তুলসি গাবার্ড হলেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে চার বার নির্বাচিত সদস্য।

তুলসি গাবার্ড তার জীবনের প্রথম দিকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন তাহলে মার্কিন ইতিহাসে একসঙ্গে চারটি রেকর্ড গড়বেন। প্রথমত তিনি হবেন সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। দ্বিতীয়ত মার্কিন ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। তৃতীয়ত তিনি হবেন খ্রিস্টান নন, এমন প্রেসিডেন্ট। চতুর্থত প্রথম হিন্দু প্রেসিডেন্ট।

কিন্তু তুলসীর জন্য জয়ের রাস্তা খুবই কঠিন। মার্কিন মুলুকে হিন্দুদের সংখ্যা এক শতাংশেরও কম। তবে, ভারতীয় বংশোদ্ভুদদের মধ্যে তিনি ভীষণ জনপ্রিয়। যদিও নিজের দলেই একাধিক নেতার থেকে তিনি লড়াইয়ে পিছিয়ে আছেন। শেষ পর্যন্ত তিনি ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হন কিনা সেটাই এখন দেখার।

প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি আবারও রিপাবলিকানদের প্রার্থী হতে চান। সেক্ষেত্রে, ট্রাম্পের বিরুদ্ধে কোনও শক্তিশালী প্রার্থীকেই দাঁড় করাতে চাইবেন ডেমোক্র্যাটরা।

সূত্র: সংবাদ প্রতিদিন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension