প্রধান খবরভারত

আর ‘ভারতীয়’ নন অসমের ১৯ লক্ষ মানুষ

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: জাতীয় নাগরিকপঞ্জির তালিকায় নাম নেই ১৯,০৬,৬৫৭ জনের। তাঁরা এই মুহূর্ত থেকে আর ভারতীয় নন। তাঁদের কোনও দেশই নেই। এই অবস্থায় ভেঙে পড়েছেন যাদের নাম উঠল না। উল্টোদিকে যারা নাম তুলতে পারলেন, তাঁদের চোখে মুখে আপাত স্বস্তি।

বহু প্রতিক্ষিত এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ হল অসমে। আগেই বলা হয়েছিল ৩১ অগস্ট চূড়ান্ত দিন। তার আগে খসড়া তালিকা প্রকাশিত হয়। তাতে বাদ পড়েছিলেন ৪০ লক্ষ মানুষ। তারপরে আরও ১ লক্ষের বেশি জনের নাম কাটা পড়ে।

খসড়ার পর পূর্ণাঙ্গ তালিকায় দেখা গেল সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৯ লক্ষ। তবুও এই লক্ষ লক্ষ অসমবাসী বিশেষ করে অসমে থাকা বাঙালিদের বড় অংশ এখন কী করবেন তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও অসম সরকার আগেই জানিয়েছে, যাদের নাম বাদ পড়বে তারা ফরেন ট্রাইবুন্যালে আপিল করতে পারবেন। কিন্তু আইনগত জটিলতা কাটিয়ে কতদূর কী করা সম্ভব সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এনআরসি তালিকার চূড়ান্ত প্রকাশের পর অসম জুড়ে বিক্ষিপ্ত হিংসা ছড়ানোর আশঙ্কা থাকছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকার হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছাড়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension