প্রবাস

“আশ্বিনের শিশির কণা” কবি আব্দুস শহীদ-এর কাব্যগ্রন্থের প্রকাশনা

রূপসী বাংলা রিপোর্ট: তাজমহল পার্টি হলে ৩০ এপ্রিল সন্ধ্যায় কবি আব্দুস শহীদ-এর “আশ্বিনের শিশির কণা” নামের একটি কবিতার বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। কবিতার বইটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে কবির রচিত কয়েকটি কবিতার উপর আলোকপতা করেন বিশিষ্ট কবি তমিজউদ্দিন লোদী, কবি ইকবাল কাগজী, কবি ও সাংবাদিক সালেম সুলেরী এবং সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক তাসের মাহমুদ প্রমুখ। আশ্বিনের শিশির কণা’র নামকরণের সার্থকতা তুলে ধরে উপস্থিত অনেকে তাদের মতামত ব্যাক্ত করে কবিকে কবিতা লিখে যাবার ধারাবাহিকতা ধরে রাখার জন্য কবিকে অনুপ্রাণিত করা হয়। এ প্রসঙ্গে কবি কাগজী বলেন, কবি আব্দুস শহীদ প্রায় তিন দশকেরও বেশী সময় ধরে আমেরিকা প্রবাসী। গত শতকের আশির দশক থেকেই তার কবিতা চর্চা শুরু। তার লেখনীতে বুঝা যায়, তিনি আসলে আপাদমস্তক এক নস্টালজিক কবি। তার কবিতা স্মৃতিকাতরতার কোমল স্পর্শে যতটা প্রাঞ্জল তারচেয়েও বেশী সাদা কাশফুলের মতো সহজ সরল আভায় রঞ্জিত এবং ‘শিশির কণা’র মতো ঝলমলে। এই কবিতার বইটি তার প্রথম কাব্যগ্রন্থ কবি আব্দুস শহীদ এই কবিতার বইটি প্রকাশের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, প্রবাস জীবনে আমাদের মাতৃভূমি বাংলাদেশের মা, মাটি ও মানুষের কথা আমার লিখনি দিয়ে ছন্দের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের কাছে তুলে ধরতে কবিতার বইটির প্রকাশ। আমার বইটিতে যতগুলো কবিতা রয়েছে, তার মধ্যে থেকে একটি কবিতাও যদি কাউকে ভালো লাগে, তাহলেই আমার কবিতার বই প্রকাশের এই ক্ষুদ্র প্রয়াসটি সফলতা পাবে বলে আমার বিশ্বাস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension