প্রধান খবরভারত

আসছে প্রিয়াঙ্কার লেখা বই

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: সবাই আশা করেছিল তাঁকে রাজনীতির ময়দানে৷ দলের বহু গুরুত্বপূর্ণ বৈঠকে থাকলেও প্রকাশ্যে অবশ্য রাজনীতি করতে দেখা যায়নি তাঁকে৷ তবে কিছুটা তাক লাগিয়েই এবার রাজীব তনয়া প্রিয়াঙ্কাকে পাওয়া যাবে লেখিকার ভূমিকায়৷ সদ্যই বাজারে আসতে চলেছে প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার লেখা বই৷ বইয়ের বিষয় অবশ্য এখনও স্পষ্ট নয়৷

এপ্রিল, মে মাসে দেশে লোকসভা ভোট৷ জানা গিয়েছে আগামী মার্চেই প্রিয়াঙ্কা গান্ধীর লেখা বই প্রকাশ পাবে৷ ইতিমধ্যেই এই বই ঘিরে উৎসাহ কম নয়৷ এই বইয়ে কী থাকবে রাজনীতির প্রসঙ্গে৷ তা ঘিরে জল্পনা নানা মহলে৷ জানা গিয়েছে বইটির শিরোনাম রাজনৈতিক৷ মনে করা হচ্ছে নিজের বইয়ের মাধ্যমেই রাজনীতির আঙিনায় প্রবেশ করবেন গান্ধী পরিবারের আরও এক সদস্য৷

প্রকাশনা সংস্থা সূত্রে খবর, মার্চে প্রকাশিত প্রিয়াঙ্কা গান্ধীর লেখা বইটি ৩০০ পাতার৷ যাতে থাকছে ৭৫ হাজার শব্দ৷ প্রকাশনা সংস্থার তরফে প্রিয়াঙ্কাকে লেখা একটি চিঠি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে এসে পৌঁছেছে৷ তাতে বইয়ের রয়্যালটির টাকা উভয় তরফে কীভাবে ভাগ হবে তা স্পষ্ট করা হয়েছে৷ ইংরেজিতে লেখা হলেও প্রিয়ার লেখা বই আরও বেশ কয়েকটি বিষয়ে অনুবাদ করা হবে বলে খবর৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension