
আয়োজিত হলো বরিশাল সোসাইটি অব নিউ জার্সির বনভোজন
সুব্রত চৌধুরী: গত ২৫ জুন, বুধবার বরিশাল সোসাইটি অব নিউ জার্সির উদ্যোগে আয়োজন করা হয়েছিল বনভোজনের।নিউ জারসি অঙ্গরাজ্যের স্টেল মেনর পার্ক এ অনুষ্ঠিত গ্রীষ্ম মৌসুমের প্রথম বনভোজনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেন।
বনভোজনে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ধরনের নাস্তা সহ মধ্যাহ্ন ভোজে হরেক পদের উপাদেয় খাবার পরিবেশন করা হয়।
শিশু-কিশোর,পুরুষ ও মহিলাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজন করা হয়, বিপুল সংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসিফ আনোয়ার, জয়ন্ত সিনহা ও সুহেল। তাদের সংগীত পরিবেশনার সাথে প্রবাসীরা নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ।
বনভোজনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আয়োজক সংগঠনের কর্মকর্তারা পুরস্কার বিতরণ করেন।
বনভোজনের সার্বিক আয়োজনে ছিলেন কামাল হোসেন, কাজল বাড়ৈ, হুমায়ন, বাবু, জাহিদ,সামু, চৈতী প্রমুখ।
ছবি












