প্রবাস

ইউটিউবার প্রিসিলা ডব্লিউএইচআরডি-এর ইয়ুথ ডেভলপমেন্ট সেক্রেটারি মনোনিত

ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ ইনকের কার্যকরি কমিটি ইউটিউবার ফাতেমা এন. প্রিসিলাকে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ ইনকের ইয়ুথ ডেভলপমেন্ট সেক্রেটারি নির্বাচিত করেছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ ইনক জানায়, বর্তমান সময়ে হেইট ক্রাইম, মাদকাসক্তি, আত্মহত্যাসহ যুব সমাজ নানা অনৈতিক ও অপরাধমূলক কাজে লিপ্ত রযেছে। সংগঠনটি অত্যন্ত আশাবাদী যে যুব সমাজের এই ক্লান্তিলগ্নে প্রিসিলার বলিষ্ঠ নেতৃত্ব যুব সমাজকে নানা অপকর্ম থেকে রক্ষা করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রিসিলার ৬ মিলিয়নের বেশি ভিউয়ার রয়েছে যারা তার সামাজিক উন্নয়ন কাজকে সাধুবাদ জানায়।

এছাড়াও প্রিসিলা বাংলাদেশী কমিউনিটির সার্বিক উন্নয়নে মূলধারার প্রতিষ্ঠানের সাথে এবং সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ ইনকের কার্যক্রম আরও তরান্বিত করবে বলে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ ইনক বিশ্বাস করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension