আন্তর্জাতিক

ইউরোপিয় ইউনিয়ন ফাইজারের টিকা অনুমোদন দিতে যাচ্ছে

করোনাভাইরাস প্রতিরোধে প্রথম কোনো টিকা অনুমোদন দিতে যাচ্ছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্যে ফাইজারের টিকা অনুমোদনের জন্য সুপারিশ করেছে ইইউ’র বিশেষজ্ঞরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ফাইজারের টিকা অনুমোদনের জন্য সুপারিশ করেছে ইইউ-এর ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)।

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে এ টিকা উদ্ভাবন করেছে। ইতোমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র টিকাটি তাদের নাগরিকদের ওপর প্রয়োগ করা শুরু করেছে।

ইএমএ-এর সুপারিশের পর আগামী সোমবার ফাইজারের টিকার আনুষ্ঠানিক অনুমোদন দিতে পারে ইইউ। এর মধ্য দিয়ে ইইউ-এর ২৭টি দেশের ৪৪৬ মিলিয়ন করোনার টিকা পেতে যাচ্ছে। তবে রবিবার থেকে ইইউ’র কিছু দেশে এ টিকার সরবরাহ শুরু হয়ে যাবে।

এদিকে শীত শুরু হওয়ায় ইউরোপে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে ভাইরাসটির নতুন ধরণ দেখা দেওয়ায় আরও বেশী আতঙ্ক তৈরি হয়েছে। সংক্রমণ রোধে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট যোগাযোগ বন্ধ রেখেছে ইউরোপ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension