বাংলাদেশরাজনীতি

ইকবালুর রহিম, লিয়াকত আলী লাকীসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বাকিরা হলেন-সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী হোসনে আরা বেগম, ইকবালুরের স্ত্রী নাদিরা সুলতানা মুক্তি, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদন করেন।

আবেদনে বলা হয়, নুরুজ্জামান, ইকবালুর, লিয়াকত, রফিকুল, নুরুল, হোসনে আরা ও মুক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। তাই তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া প্রয়োজন।

তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ শাখার এসপির (ইমিগ্রেশন) কাছে আদেশের অনুলিপি পাঠিয়েছেন আদালত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension