প্রবাসবাংলাদেশ

ইটালিতে ফিরে গেলেন আরও ২৫৯ বাংলাদেশি

ছুটিতে দেশে এসে করোনার কারণে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আরও ২৫৯ জন ইটালিতে ফেরত গেলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ইতালির উদ্দেশে রওনা হন।

বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে ইটালির রোমের উদ্দেশ্যে রওনা হয় বিশেষ ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ জুন দুপুর সোয়া ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ২৮৭ জন প্রবাসী বাংলাদেশি ইটালিতে ফিরে যান।

জানা যায়, এসব প্রবাসীদের ছুটি শেষ হওয়ায় ইটালিতে ফিরতে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী তাদের জন্য এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension