প্রবাস

ইতালিতে শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুপক্ষের হাতাহাতি

ইতালিতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে পণ্ড হয়ে যায় মূল অনুষ্ঠান। বিশেষ দিনে প্রবাসে এমন ঘটনা কাম্য নয় বলে জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালির রোম দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে অংশ নেন রোমসহ আশপাশের এলাকা থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা।

তবে এদিন অনুষ্ঠানে দর্শক সারিতে আওয়ামী লীগের নেতাদের বসাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে পণ্ড হয়ে যায় শোক দিবসের মূল অনুষ্ঠান। পরে একটি বিশেষ দিনে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয় উল্লেখ করে বক্তব্য রাখেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেন, এ দিনটি বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের দিন; আমাদের মোনাজাত করার দিন। সেদিনই আমরা এমন ঘটনা ঘটালাম। এর চেয়ে দুঃখজনক আর কী আছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। সে হিসেবে এটা আরও দুঃখজনক।

উল্লেখ্য, কয়েক দিন আগেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension