বিনোদন

ইন্দিরা গান্ধী চরিত্রে রাভিনা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: গত বছরের শেষে যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা কেজিএফ চ্যাপ্টার ওয়ান। ছবিটি মুক্তির পর বক্স অফিসে রীতিমতো কেঁপে ছিলো। প্রথম ছবির সফলতার পর শুরু হয়েছে ছবিটির চ্যাপ্টার টু সিনেমার শুটিং। নতুন খবর হলো ছবির পরবর্তী সিকুয়েলে দেখা যাবে রাভিনা টেন্ডনকে।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশ করা হয় ‘কেজিএফ-চ্যাপ্টার টু’তে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে রাভিনাকে।

বর্তমানে এর শুটিং চলছে ভারতের কন্নড় রাজ্যের কোলার গোল্ড ফিল্ডসে। এ ছাড়াও প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ-চ্যাপ্টার টু’তে ভিলেন হিসেবে থাকবেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এ ছবির মাধ্যমে সঞ্জয় দত্তের দক্ষিণী সিনেমায় অভিষেক হবে।

গত বছর ২১ ডিসেম্বর মুক্তি পায় কেজিএফ-চ্যাপ্টার ওয়ান। ভারতে ২ হাজার ৪৬০ পর্দায় মুক্তি পায় সিনেমাটি। এর মধ্যে ১ হাজার ৫০০ পর্দায় হিন্দিতে, ৪০০ পর্দায় কন্নড় ভাষায়, তেলেগু ভাষায় ৪০০ পর্দায়, তামিল ভাষায় ১০০ পর্দায় এবং ৬০ পর্দায় মালায়ালাম ভাষায় সিনেমাটি মুক্তি পায়। প্রথম দিন থেকেই দর্শক-সমালোচকের প্রশংসা পায় এটি। বিশ্ব্যব্যাপী আড়াই শ কোটি রুপির উপরে আয় করেছে সিনেমাটি। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণে সিনেমাটির আয় ৪০ কোটি রুপির বেশি।

যশ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন- শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা যশ জানান, প্রথম সিনেমার তুলনায় আরো বড় পরিসরে তৈরি হবে কেজিএফ-চ্যাপটার টু। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে এটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension