আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

ইমপিচমেন্ট বিফলে, নতুন কিছু আনুক ডেমোক্র্যাটরা: ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে অনৈতিক আলোচনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচমেন্টের তদন্তের প্রকাশ্য শুনানি চলছে কংগ্রেসে। এ নিয়ে কংগ্রেসের সংখ্যাধিক্য দল ডেমোক্র্যাটের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, ‘ইমপিচমেন্টের পক্ষে সমর্থন নেই। আমি মনে করি ডেমোক্র্যাটদের একটি নতুন পরিকল্পনা নিয়ে আসতে হবে’। এক টুইট বার্তায় একথা বলেন ট্রাম্প। গত ২৫ জুলাইয়ে এক ফোনালাপে ডেমোক্র্যাট দলীয় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে বারবার অনুরোধ করেন ট্রাম্প। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তার বিরুদ্ধে ইমপিচমেন্টের তদন্ত শুরু করে মার্কিন কংগ্রেস। সম্প্রতি এই ঘটনার প্রকাশ্য শুনানি শুরু হয়েছে। তবে এই প্রক্রিয়ার নিন্দা জানিয়ে ট্রাম্প বলেছেন, মার্কিন কংগ্রেস তার বিরুদ্ধে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ যে অভিশংসন তদন্ত শুরু করেছে তা অসাধু এবং বেআইনি। ট্রাম্প দাবি করেছেন, তিনি এমন কিছুই করেননি। এ নিয়ে চিন্তাও করছেন না।

এর আগে বৃহস্পতিবার কংগ্রেসের তদন্ত দলের কাছে হোয়াইট হাউজের প্রাক্তন রাশিয়া বিশেষজ্ঞ ফিয়োনা হিল এই তত্ত্বকে ‘মিথ্যা বর্ণনা’ বলে মন্তব্য করেছিলেন। ফিয়োনা অভিশংসন শুনানিতে তদন্ত দলকে বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ট্রাম্প ইউক্রেনকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই অভিযোগ থেকে প্রেসিডেন্টকে বাঁচানোর চেষ্টা করছে রিপাবলিকানরা। এ জন্য তারা মার্কিন নির্বাচনে ইউক্রেনের হস্তক্ষেপের একটি ‘মিথ্যা ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করছে। রিপাবলিকানদের এটা বন্ধ করা উচিৎ। কারণ এটি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ‘হাতের খেলা’। শুক্রবার ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সেই ষড়যন্ত্র তত্ত্বই প্রচার করেছেন। এছাড়া তিনি চোখ কপালে ওঠার মতো কিছু দাবিও করেছেন। ট্রাম্পের দাবির মধ্যে রয়েছে, তিনি গত গ্রীষ্মে ইউক্রেনের দুর্নীতির মূলোৎপাটনের চেষ্টা করেছিলেন। এছাড়া স্রেফ তার কারণেই হংকংয়ের গণতন্ত্রপন্থিদের ওপর দমন-পীড়ন চালাতে পারেনি চীন। ব্যক্তিগত আইনজীবী রুডি গুলিয়ানি ‘অপরাধের বিরুদ্ধে সময়ের সবচেয়ে বড় যোদ্ধা’ বলেও দাবি করেছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension