আন্তর্জাতিক

ইরানের নৈতিক পুলিশ ফিরেই রাস্তাঘাটে নারীদের হিজাব পরতে বাধ্য করছে

ইরানের রাস্তা ঘাটে আবারও নৈতিক পুলিশ টহল দিচ্ছে। টহলের সময় নারীদের মাথার চুল ঢেকে রাখতে এবং হিজাব পড়তে বাধ্য করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি

রোববার একজন মুখপাত্র বলেন, ইরানের রাস্তা ঘাটে ‘নৈতিক পুলিশ’ তাদের দায়িত্ব পালন করছেন। হিজাব পরিধানের আইন অনুযায়ী তারা নারীদের তা পরিধান করতে বাধ্য করছে।

ইরানের রাজধানী তেহেরানে গত ১০ মাস আগে ইসলামি পোশাকের বিধি লঙ্ঘন করায় মাহসা আমিনি নামের এক তরুণীকে গ্রেপ্তার করে নৈতিক পুলিশ। পরে তাদের হেফাজতে আমিনির মৃত্যু হয়। তার মৃত্যুর পর ইরানে গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ইরানে ইসলামি শরীয়া অনুযায়ী নারীদের চুল পুরোপুরি ঢেকে রাখতে হবে। আট শাট পোশাক পরিধান করা যাবে না। বাইরে বের হলে ঢিলেঢালা পোশাক পরতে হবে।

যারা এই আইন অমান্য করে তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয়েছে নৈতিক পুলিশের কাছে।

পুলিশের একজন মুখপাত্র তাসনিম নিউজ এজেন্সিকে বলেন, যদি কোনো নারী এই আইন অমান্য করে তাহলে শুরুতে তাকে সতর্ক করা হবে। যদি তাতেও সে না শুনে তাহলে নৈতিক পুলিশ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension