আন্তর্জাতিক

ইসরায়েলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণার দাবি জানাল দ. আফ্রিকা

ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনের পশ্চিম তীরের উল্লেখযোগ্য অংশ ক্রমাগত দখল করায় উদ্বেগ প্রকাশ করেছে আফ্রিকার এই দেশটির সরকার।

দক্ষিণ আফ্রিকার অভিযোগ, পশ্চিম তীর ভূখণ্ডে নতুন বসতি গড়ে তোলা ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উজ্জ্বল উদাহরণ’।

আল জাজিরা জানিয়েছে, রাজধানী প্রিটোরিয়ায় অনুষ্ঠিত আফ্রিকায় ফিলিস্তিনি মিশন প্রধানদের দ্বিতীয় বৈঠকে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী নালেদি পান্ডর ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণার দাবি জানান।

নালেদি পান্ডর বলেন, ‘ফিলিস্তিনিদের বর্তমান অবস্থার সঙ্গে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নিপীড়ন ও নির্যাতনের নিজস্ব ইতিহাসের অভিজ্ঞতার মিল রয়েছে। নিপীড়িত দক্ষিণ আফ্রিকান হিসেবে আমরা জাতিগত বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনার প্রভাবগুলো নিজেরাই অনুভব করেছি। ফিলিস্তিনিদের আরেকটি প্রজন্ম এখন সেই পরিস্থিতিতে থাকলেও আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না। ‘

তিনি আরো বলেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বাস করে, ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে শ্রেণিবদ্ধ করা উচিত এবং দেশটি প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করে কি না তা যাচাই করার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের একটি কমিটি গঠন করা উচিত।

আল জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension