প্রধান খবরবাংলাদেশ

ইসিতে নির্বাচন উদযাপনে পিঠা উৎসব

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে শেষ করায় ইসির ফোয়ারা চত্বরে পিঠা উৎসব করেছে ইসি সচিবালয়। নির্বাচন শেষের পঞ্চম দিন ০৩ জানুয়ারি বৃহস্পতিবার এ উৎসবের আয়োজন  করা হয়। বৃহস্পতিবার দুপুর থেকেই নির্বাচন ভবন থেকে ভেসে আসতে শুরু করে পিঠার গন্ধ।

‘সফলভাবে’ একাদশ জাতীয় সংসদ নির্বাচন করায় বিকেলে ‘ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের’ আয়োজন করে নির্বাচন কমিশন। এই অনুষ্ঠানের জন্যই করা আয়োজন হয়েছিল খাওয়া-দাওয়ার। এতে অংশ নেন ইসি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এই আয়োজনের জন্য দায়িত্ব দেওয়া হয় বাইরের একটি প্রতিষ্ঠানকে।

ইসিতে ঘুরে দেখা যায়, ফোয়ারা চত্বরে পিঠা তৈরি করার জন্য ছন দিয়ে কুঁড়েঘর তৈরি করা হয়। সেখানে বিভিন্ন জাতের পিঠা, মাছ ভাজাসহ বিভিন্ন খাদ্য তৈরি করা হয়। সামনেই করা হয় মঞ্চ। ইসি চত্বরের জলাশয় থেকে তোলা হয় মাছ।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, ৬০০ মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ৪৫০ জনের খাবার বক্স করা হয়েছে এবং ১৫০ জন সেখানেই খাওয়ার কাজ সেরে নেবেন। খাবারের মধ্যে রয়েছে চিতই ভর্তা, নারিকেলি ভাপা, ঝালকুল পিঠা, সুতি জিলাপী, আস্ত মাছের কাবাব, পানবিড়া (মসলা জাতীয় পান), পালিগুড় (পিঠার সঙ্গে খাওয়ার জন্য মিষ্টি জাতীয় দ্রব্য) ও বক্সপ্রেসো। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে অনুষ্ঠান শেষ হলে শুরু হয় খাওয়া-দাওয়া ও প্যাকেট বিতরণ।

ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এতে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সিইসি, চার কমিশনারসহ ইসি সচিব তাদের বক্তব্যে দিনরাত পরিশ্রম করে নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension