
কত পথ ঘুরে, কত ক্রোশ দূরে
কতটা তফাতে তুমি দাঁড়ালে
কত চেনা মুখ, কত শত সুখ
তবু
খুঁজে গেলে আমাকেই আড়ালে।
ফেলে আসা দিন, জমে থাকা ঋণ
দূরে ঠেলে দিতে হাত বাড়ালে
বিবর্ণ খাম, চেনা ডাকনাম
জানে
কিভাবে নতুন করে জড়ালে।

কত পথ ঘুরে, কত ক্রোশ দূরে
কতটা তফাতে তুমি দাঁড়ালে
কত চেনা মুখ, কত শত সুখ
তবু
খুঁজে গেলে আমাকেই আড়ালে।
ফেলে আসা দিন, জমে থাকা ঋণ
দূরে ঠেলে দিতে হাত বাড়ালে
বিবর্ণ খাম, চেনা ডাকনাম
জানে
কিভাবে নতুন করে জড়ালে।