বিনোদন

উর্বশীর শরীরে বনির আপত্তিকর স্পর্শ নিয়ে ট্রোল, জবাব অভিনেত্রীর

রূপসী বাংলা বিনোদন ডেস্ক:বলিউডে নতুন কন্ট্রোভার্সি। আর সেই বিতর্কে জড়িয়েছেন প্রযোজক বনি কাপুর। বছর খানেক আগেই মৃত্যু হয়েছে স্ত্রী শ্রীদেবীর। আর তার মধ্যেই উর্বশী রউতেলার সঙ্গে এক বিতর্কিত ভিডিওতে জড়িয়েছেন বনি কাপুর। যদিও উর্বশী সেই আভিযোগ উড়িয়ে দিয়েছেন।

ভিডিওটি একটি বিয়ের রিসেপশনের। সেখানে আমন্ত্রিত ছিলেন দু’জনেই। গত ৩১ মার্চ ছিল সেই পার্টি ৷ তবে সেদিনের এক ঘটনাই এই মুহূর্তে মুখোরোচক খবর হয়ে উঠেছে ৷

সেদিনের রিসেপশন পার্টিতে হাজির ছিলেন প্রযোজক তথা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী বনি কাপুর ৷ হাজির হয়েছিলেন বলি অভিনেত্রী উর্বশী সিং রাউতেলা ৷ আর সেখানে বনি কাপুর ছবি তুলছিলেন উর্বশীর সঙ্গে।

দু’জনের মধ্যে একটা উষ্ণ আলিঙ্গন হয়। ছবি তোলার পর বনি কাপুর উর্বশীর শরীরে খুব আপত্তিকর ভাবে স্পর্শ করেন বলে ট্রোল হতে শুরু করে। চলে যাওয়ার সময় নায়িকার নিতম্বে কয়েকবার চাপড় দেন বনি কাপুর ৷ যে ঘটনাটি পাপারাৎজিদের ক্যামেরায় সঙ্গে সঙ্গে বন্দি হয়ে যায় ৷

ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ আর বনি কাপুরের এই কাণ্ডই নেটিজেনদের নিন্দা কুড়িয়ে নিয়েছে ৷ যদিও সব ট্রোলের মুখে জবাব দিয়েছে উর্বশী। তিনি বলেছেন, বনি কাপুর একজন ভদ্রলোক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension