ভারত

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে প্রেমিক যমুনায় ঝাঁপ দিলেও কথা রাখলেন না প্রেমিকা

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এক যুবক যমুনা নদীতে ঝাঁপ দেওয়ার পর তার সঙ্গে থাকা প্রেমিকা ঘটনাস্থল থেকে চুপচাপ হেঁটে চলে যান। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের ‘নিউ যমুনা ব্রিজ’-এ এই ঘটনাটি ঘটে। তবে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের তাৎক্ষণিক তৎপরতায় নদী থেকে ওই যুবককে জীবিত ও সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নদী থেকে উদ্ধার হওয়া ওই যুবকের নাম অন্নু গুপ্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক ও যুবতী দুজনেই আত্মহত্যার উদ্দেশ্যে ব্রিজের ওপর এসেছিলেন। কিন্তু অন্নু নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই তার প্রেমিকা আর ঝাঁপ না দিয়ে উল্টো পথ ধরেন এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনাটি দেখার পরপরই স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। তথ্য পেয়ে পুলিশ দ্রুত স্থানীয় ডুবুরিদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণের নিরলস প্রচেষ্টার পর অন্নুকে নদী থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

প্রয়াগরাজ পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে উদ্ধার হওয়া যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। ঠিক কী কারণে তারা এই চরম পদক্ষেপ নিতে গিয়েছিলেন, তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

একই সঙ্গে ঘটনার পর পালিয়ে যাওয়া ওই যুবতীর সন্ধান চালানো হচ্ছে। তদন্তের ওপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

সূত্র: ইন্ডিয়া টুডে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension