বাংলাদেশরাজনীতি

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরো দুই নেত্রী

‘এনসিপি’র সাথে আমার পথচলা এখানেই শেষ, আমি এনসিপির সাথে যুক্ত থাকাকালে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন।’ নিজের ফেসবুকে এমন পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন ফারাহা এমদাদ নামে কুমিল্লার এক এনসিপি নেত্রী।

জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে ‘সম্মতি ও অবগত’ করা ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ফারাহা এমদাদ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কমিটি ঘোষণার পর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে এ পদ ছাড়েন তিনি।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত জাতীয় নারীশক্তির যুগ্ন সদস্য সচিব পদসহ দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।

দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি এ বিষয়ে নিজের ফেসবুকে পেইজে পদত্যাগপত্র পোস্ট করে লিখেছেন, জাতীয় নির্বাচনের আগে এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গত ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি এর কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত। উক্ত কমিটির সাথে আমরা কোন সংশ্লিষ্টতা নেই।

জাতীয় নাগরিক পার্টির সকল প্রকার পদ থেকে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র প্রেরণ করেছি, ধন্যবাদ।
শনিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারীশক্তির’ ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করার সময়ে এনসিপি থেকে কয়েকজন নেত্রী পদত্যাগ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension