প্রধান খবরভারত

‘এবার কাশ্মীর থেকে মেয়ে আনা যাবে’, চমকে দিলেন খোদ মুখ্যমন্ত্রী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: এক বিজেপি বিধায়কের মন্তব্যে শোরগোল পড়েছিল আগেই। এবার চমকে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। কাশ্মীরি এয়েদের বাড়ির বউ করে আনতে সুবিধা হবে। এমনই মন্তব্য করে বসেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

কাশ্মীরে আর্টিকল ৩৭০ বিলুপ্ত করার ফলে কী সুবিধা হল, তা বোঝাতে গিয়ে খট্টর এই মন্তব্য বসেন। এক অনুষ্ঠানে গিয়ে বিজেপির এই মুখ্যমন্ত্রী বলেন, ”আমাদের ওপি ধানকড় বলেন যে তিনি বিহার থেকে বউ নিয়ে আসবেন। আর আজকাল সবাই বলছে কাশ্মীরের রাস্তা ফাঁকা হয়েছে। এবার আমরা কাশ্মীর থেকে মেয়ে নিয়ে আসতে পারব।”

এর আগে মুজফ্ফরনগরের কাতাউলির বিধায়ক বিক্রম সিং সাইনি বলেছিন, দলীয় কর্মীরা এক্সাইটেড কারণ তাঁরা এবার ফর্সা কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারবেন৷ বিজেপি বিধায়কের এই বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে৷

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর কাতাউলিতে সেলিব্রেশনে মেতে ওঠেন বিজেপি কর্মীরা৷ সেখানে বক্তব্য পেশ করতে গিয়েই এই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি৷

কাশ্মীর সম্পর্কে তিনি বলেছিলেন, ”সেখানে মহিলাদের ওপর কত অত্যাচার হত৷ সেখানের মেয়েরা যদি উত্তরপ্রদেশের কাউকে বিয়ে করে নিত তাহলে তার নাগরিকত্ব শেষ হয়ে যেত৷ ভারতের নাগরিকত্ব আলাদা, কাশ্মীরের আলাদা। আর এখানে যে সব মুসলিম কর্মকর্তারা রয়েছেন, তাদের উচ্ছ্বসিত হওয়া উচিত। কাশ্মীরি মেয়েদের বিয়ে কর৷ এটা সমগ্র দেশের জন্য খুশির খবর৷”

বিধায়কের এই বক্তব্য নিয়ে বিতর্ক হতেই, তিনি সাফ জানান, তিনি কিছু ভুল বলেননি৷ এখন যে কেউ কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারে কোনও বাধা ছাড়াই৷ এটা সত্যি এবং তিনি ঠিক বলেছেন বলে স্পষ্ট জানান৷ এটা কাশ্মীরবাসীর কাছে স্বাধীনতা৷ তাই মঙ্গলবার উৎসবের আয়োজন করা হয় বলে জানান ওই বিজেপি বিধায়ক৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension