যুক্তরাষ্ট্র

এবার ট্রাম্পের আলিবাবার ওপর নিষেধাজ্ঞার ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক অ্যাপ নিষিদ্ধ করার পর এবার ‘আলিবাবা’র মতো বড় প্রতিষ্ঠানের ওপর চাপ বাড়িয়ে দিতে পারেন।

শনিবার (১৫ই আগস্ট) প্রেসিডেন্ট ট্রাম্প এই ইঙ্গিতই দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘বিষয়টি এখনও আমাদের চিন্তাভাবনার স্তরে রয়েছে।’ মার্কিন সংবাদমাধ্যমের দাবি, চীনা সংস্থা আলিবাবার বিরুদ্ধে সাইবার নিরাপত্তাবিধি অমান্যের বেশ কিছু অভিযোগ রয়েছে।

চলতি মাসেই ‘জাতীয় নিরাপত্তা’র যুক্তিতে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমেরিকার নাগরিকদের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। তাই এ ধরনের আরও কিছু পদক্ষেপ নেয়া হতে পারে।’

গত ৭ই আগস্ট এই সিদ্ধান্ত ঘোষণা করে ট্রাম্প জানান, আগামী দেড় মাসের মধ্যে চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক আমেরিকায় পুরোপুরি নিষিদ্ধ করা হবে। তারপর আমেরিকায় থেকে কেউই আর টিকটক ও তার স্বত্ত্বাধিকারী সংস্থা ‘বাইটড্যান্স’-এর সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবে না। কোনও মার্কিন সংস্থার সঙ্গেও কোনও রকম ব্যবসায়িক লেনদেন করতে পারবে না টিকটক।

ট্রাম্প বলেন, ‘টিকটক ব্যবহারকারীদের লোকেশন ডেটা, ব্রাউজিং ও সার্চ হিস্ট্রিসহ যা যা জেনে ফেলা সম্ভব, টিকটক ইতোমধ্যেই মার্কিন ব্যবহারকারীদের সেই সব তথ্য জেনে নিয়েছে। ব্যবহারকারীদের অত্যন্ত ব্যক্তিগত ও সম্পদ-সংক্রান্ত তথ্য চীনা কমিউনিস্ট পার্টির হাতে পৌঁছে গেছে। যা খুবই উদ্বেগজনক।’❐

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension