ভারত

এবার ভারতে ভূমিকম্প

ভারতের মণিপুর রাজ্যে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ভুটান ও বঙ্গোপসাগরেও ক্ষুদ্র মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। বঙ্গোপসাগরে রাত ২টা ৫৯ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩.০ মাত্রার একটি ভূমিকম্প ঘটে।

এদিকে, ইন্দোনেশিয়া ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ভূ-কম্পনটি আঘাত হানে।

এক প্রতিবেদনে রয়টার্স বলছে, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কাছে সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

এর আগে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension