খেলা

এবার মাঠে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই বিরাট-রোহিতের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ফেরে মাঠে নামছে ভারত৷ তবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাঠে নামার আগেই বিরাট-রোহিত বিতর্ক তুঙ্গে৷ ক্যাপ্টেন ও ভাইস-ক্যাপ্টেনের মধ্যে সম্পর্কের চোরাস্রোত সোশাল মিডিয়ার বিরাট-রোহিতের টুইটে এখন ‘তু তু ম্যাঁয় ম্যাঁয়’৷

শনিবার ফ্লোরিডার লডারহিলে টি-২০ ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করছে কোহলি অ্যান্ড কোং৷ মাঠের বাইরে একে অপরকে টেক্কা দেওয়ার পাশাপাশি বাইশ গজেও বিরাট-রোহিতের সামনে এক অপরকে ছাপিয়ে যাওয়ার হাতছানি৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০টি করে হাফ-সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মার৷ বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ও ভাইস-ক্যাপ্টেন৷ ১৬টি হাফ-সেঞ্চুরি করে বিরাট ও রোহিতের পিছনে রয়েছেন কিউয়ি ওপেনার মার্টিন গাপ্তিল৷

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাটের ২০টি হাফ-সেঞ্চুরি এসেছেন ৬২টি ইনিংসে৷ আর রোহিত অবশ্য সমসংখ্যক হাফ-সেঞ্চুরি করেছেন ৮৬টি ইনিংসে৷ ভারতের মধ্যে এই দু’জনের পরে রয়েছেন শিখর ধাওয়ান৷ ৪৯টি ইনিংসে ৯টি হাফ-সেঞ্চুরি করেছেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার৷ তবে মাঠের বাইরে ‘তু তু ম্যাঁয় ম্যাঁয়’-এর পর বাইশ গজেও বিরাট ও রোহিতের সামনে একে অপরকে টপকে যাওয়ার লড়াই৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension