প্রবাস

এরশাদের একান্ত সচিব যুক্তরাষ্ট্র সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম এর যুক্তরাষ্ট্র সফর দেশে দেশের ফেরার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন। তিনি এক সফওে স্ত্রী ও দুই সন্তানসহ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে আসেন।

মনজুরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ থেকে নিগৃহীত সাংবাদিক জনাব ড. কনক সরওয়ারের কাছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু রহস্য বিষয়ে একটি সাক্ষাৎকার প্রদান করেন। সাক্ষাৎকারে তিনি এরশাদকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করেন। সাক্ষাৎকারটি অক্টোবর মাসের ৮ তারিখে একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউটিউবে সাক্ষাৎকারটি প্রচারিত হবার পর বাংলাদেশ থেকে জাতীয় পার্টির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাকে নিরাপত্তার কথা বিবেচনাধীন রাখতে বলেন।

বিজ্ঞপ্তিতে মনজুরুল ইসলাম বলেন, ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক মেজর জেনারেল তাকে জানান আপনি বাংলাদেশে ফিরলেই আপনাকে গ্রেফতার করা হবে। সাবেক মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যু রহস্য বিষয়ে এমন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করায় ডিজিএফআই সরকারের নির্দেশে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনীসহ অন্যান্য আজ্ঞাবহ বাহিনীকে নির্দেশনা প্রদান করে রেখেছে। তিনি দেশে পদার্পণ করা মাত্রই গ্রেফতার করা হবে এমন তথ্য জানান।

এমতাবস্থায় হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম ও তার পরিবার দেশে ফেরার বিষয়ে শঙ্কিত। তিনি যুক্তরাষ্ট্র সরকারের কাছে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন এবং হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু রহস্য উদঘাটনে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension