আন্তর্জাতিক

এশিয়ায় করোনা ভ্যাকসিন প্রথম পেল সিঙ্গাপুর

এশিয়ার মধ্যে প্রথম ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা পেল সিঙ্গাপুর। দেশটিতে সোমবার প্রথম টিকার চালান আসে।

এএফপি জানায়, বেলজিয়াম থেকে টিকার চালান আসে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে এই টিকা আনা হয়।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের পর সিঙ্গাপুর গত সপ্তাহে ফাইজারের টিকার অনুমোদন দেয়। দেশটিতে টিকা নেওয়া জনগণের জন্য বাধ্যতামূলক নয়। তবে প্রধানমন্ত্রী জনসাধারণকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করছেন।

প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেন, “আমরা দীর্ঘ ও কষ্টকর একটি বছর পার করেছি। টিকা আসার সংবাদ আশা করি সবাইকে আনন্দিত করবে।”

দেশটি ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে দেশের প্রায় ৫৮ লাখ মানুষকে টিকার আওতায় আনতে চায়। তবে প্রথমে অগ্রাধিকার পাবে স্বাস্থ্যকর্মী, প্রবীণ ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিরা।

সিঙ্গাপুরে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন মাত্র ২৯ জন। পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫৮ হাজারের বেশি মানুষ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension