বাংলাদেশশিক্ষা

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে সোমবার (২৮ নভেম্বর)। দুপুর ১২টায় একযোগে স্ব স্ব কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে এই ফল প্রকাশ করা হবে।

সোমবার সকালে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের বিস্তারিত জানানো হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টায় এসএসসি পরীক্ষার ফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।

বোর্ড কর্মকর্তারা জানান, অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension