বাংলাদেশ

বড় ঋণখেলাপিরা কি বিচারের ঊর্ধ্বে থাকবে? হাইকোর্ট

দুদক রাঘববোয়ালদের নয়, শুধু চুনোপুঁটিদের ধরতে ব্যস্ত বলে মন্তব্য করে হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে (দুদক) উদ্দেশ করে বলেছেন, ঋণ খেলাপিরা আইনের চেয়ে শক্তিশালী নয়। তাহলে ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন।

আরও বলেন, অনেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে খেলাপি হচ্ছে, দুদক তাদের ধরছে না কেন? যারা বড় বড় ঋণখেলাপি তারা কি বিচারের ঊর্ধ্বে থাকবে? যারা অর্থশালী তারা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে?

শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলার শুনানির সময় রোববার (২৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

২০১৩ সালে এই মামলা হয়। কিন্তু এতোদিনে মামলাটির তদন্ত শেষ না হওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ আজিজ খান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension