ভারত

গুজরাটে সহকর্মীর গুলিতে ২ প্যারামিলিটারি জওয়ান নিহত

নিজেদের মধ্যে বিবাদের জেরে ভারতের গুজরাটের পরবান্দারে সহকর্মীর গুলিতে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত এবং আরও দুজন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় এ গুলির ঘটনা ঘটে।

এনডিটিভি নিরাপত্তাসূত্রের বরাত দিয়ে জানায়, আগামী মাসে বিধানসভা নির্বাচনের নিরাপত্তা রক্ষাকল্পে মণিপুরের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) থেকে কিছু সদস্যকে গুজরাটে মোতায়েন করা হয়। হতাহত চারজন এবং তাদের ওপর গুলি বর্ষণকারী ওই প্যারামিলিটারি বাহিনীরই সদস্য।

জানা গেছে, হামলাকারী একে-৪৭ বন্দুক দিয়ে সহকর্মীদের ওপর গুলি চালান। তবে, পাঁচ সহকর্মীর মধ্যে কী নিয়ে বিবাদ হয়েছিল, তা এখনও জানা যায়নি। আহত দুজনের একজনের পেটে, অন্যজনের পায়ে গুলি লেগেছে। তাদের প্রথমে পরবান্দার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামনগরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী হামলাকারী কনস্টেবল এস ইনাউচা সিং। গুলিতে নিহত দুই জওয়ান হলেন থোইবা সিং ও জিতেন্দ্র সিং। আহত হন চোরাজিৎ আর রোহিকানা- এরা দুজনই কনস্টেবল। এবং এরা সবাই মণিপুরের বাসিন্দা।

উল্লেখ্য, পরবান্দার জেলায় বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে। ৫ ডিসেম্বর দ্বিতীয় দফার ভোট শেষে ৮ ডিসেম্বর ফল জানা যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension