আন্তর্জাতিক

ওমিক্রন প্রতিরোধে নেদারল্যান্ডসে লকডাউন

উৎসবের মৌসুমে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউন শুরুর ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। আজ রবিবার (১৯ আগস্ট) থেকে এ লকডাউন শুরু হয়েছে।

এর আগে গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) লকডাউনের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট্টে। তিনি বলেছেন, এ ছাড়া আর কোনো উপায় ছিল না।

লকডাউনের আওতায় নেদারল্যান্ডসে নিত্যপ্রয়োজনীয় ছাড়া অন্যান্য পণ্যের দোকান, পানশালা, ব্যায়ামাগার, সেলুন এবং অন্যান্য জনসমাগমের জায়গাগুলো আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত বন্ধ থাকবে। বাড়িতে দুজনের বেশি অতিথিকে নিমন্ত্রণ জানানো যাবে না। তবে বড়দিন উপলক্ষে ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এবং নতুন বছরের আয়োজনে একসঙ্গে সর্বোচ্চ চারজন অতিথি ডাকা যাবে। দেশটিতে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে অন্যান্য বিধিনিষেধ কার্যকর থাকবে ১৪ জানুয়ারি পর্যন্ত। সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে নেদারল্যান্ডস সরকার। তবে এ সময়ের মধ্যে সংক্রমণ ঠেকাতে জনগণকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মহামারির শুরু থেকে দেশটিতে ২৯ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ২০ হাজারের বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, করোনার ডেলটা ধরনের চেয়ে কয়েক গুণ দ্রুতগতিতে ছড়াচ্ছে ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন। এ গতি এতটাই যে বিভিন্ন দেশে মাত্র দেড় থেকে তিন দিনে ওমিক্রনে সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension