প্রবাস

কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউয়ের সাথে ‘গনেশ চতুর্থী উৎসব’ কমিটির সৌজন্য সাক্ষাৎ

গত ৩০ আগষ্ট, সোমবার বিকালে ইউএস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউয়ের সাথে ‘গনেশ চতুর্থী উৎসব’ কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন।

কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউর নর্থফিল্ড এর দপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট বিনোদ ভেলোর উপস্হিত ছিলেন।এছাড়া কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউয়ের প্রচারনা কর্মকর্তা জনাব রন ফিলানও এই সময় উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ তাঁর কাছে গনেশ উৎসব এর বিস্তারিত কর্মসূচী তুলে ধরেন এবং উৎসব সফল করার লক্ষ্যে তাঁর সার্বিক সহায়তা ও সহযোগিতা কামনা করেন।

আটলান্টিক সিটির ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ দিন ব্যাপী ‘গনেশ চতুর্থী উৎসব’ আয়োজনের কথা শুনে কংগ্রেসম্যান উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি এই উৎসব সফল করার লক্ষ্যে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ও ‘গনেশ চতুর্থী উৎসব’ এর সাফল্য কামনা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension