যুক্তরাষ্ট্র

ককপিটে ঢুকতে ব্যর্থ হয়ে বিমান থেকে লাফ!

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে একটি চলন্ত বিমান থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছেন এক ব্যক্তি। তার আগে ককপিটে ঢোকার জন্য কয়েকবার চেষ্টা করেন তিনি। এরপরই বিমানের দরজা খুলে জরুরি স্লাইডের মাধ্যমে লাফ দেন। খবর প্রকাশ ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফেডারাল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে ট্যাক্সিওয়েতে আটক করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০মিনিটে এ ঘটনা ঘটে। স্কাইওয়েস্ট এয়ারলাইনস পরিচালিত ইউনাইটেড এক্সপ্রেসের ফ্লাইটটি সল্টলেক সিটির উদ্দেশ্যে যাত্রা করেছিল।

ফ্লাইট ক্রুরা জানান, বিমানটি রানওয়ের দিকে চলা শুরু করলে যাত্রীটি তার আসন থেকে উঠে পড়েন। এরপর জরুরি দরজা দিয়ে লাফিয়ে পরার আগে তিনি ককপিটের দরজায় আঘাত করেন।

এদিকে, কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তির এমন কাণ্ডের কারণ কী তা জানার চেষ্টা করছে।

বিবিসি বলছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইটে অনাকাঙ্খিত এমন ঘটনা ব্যাপকহারে বাড়ছে। চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার বার এমনটা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension