
কবে বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
সদ্যসাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রবি বা সোমবারের মধ্যে বঙ্গভবনের ছাড়তে পারেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে নাম প্রকাশ না করার শর্তে রাষ্ট্রপতির সরকারি বাসভবনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী সোমবারের মধ্যে উনি বঙ্গভবন ছাড়তে পারেন। তবে, রোববারও চলে যেতে পারেন। গিয়ে উনি গুলশানের বাসায় উঠবেন। সেখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। ওনার ব্যক্তিগত উইং বিষয়টি দেখভাল করছে।
মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে শুক্রবার বিকালে পদত্যাগ করেন।
জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
পদত্যাগপত্রে সাবেক রাষ্ট্রপতি তার শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা চলার মধ্যে শুক্রবার বিকালে গুলশান-১ এর ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামে তার বাসায় গিয়ে নতুন টেলিফোন সংযোগ দেওয়াসহ আনুষঙ্গিক প্রস্তুতি নিতে দেখা যায় সংশ্লিষ্টদের।



