কবিতাসাহিত্য

কম্পিত অন্ধকার

তুহীন বিশ্বাস


বিকট শব্দ…
রক্তাক্ত শিশু ঘুমিয়ে পড়ে দোলনায়;
নিখোঁজ হয় উত্তর পাড়ার টগবগে যুবক,
নির্ঘুম মায়ের আর্তনাদে কম্পিত অন্ধকার
দুর্বোধ্য হিংস্র দুর্বল হয় দ্বিপ্রহরে।

শৃঙ্খলিত বর্ণমালা শৃঙ্খল ভেঙে মুক্ত;
মাঝি বিহীন নৌকা ভাসে তীব্র স্রোতে,
যাত্রীরা কেউবা হাসে কেউবা কাঁদে
ওপারের ধূর্ত শেয়াল ফায়দা খোঁজে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension