আন্তর্জাতিকপ্রধান খবর

করোনাভাইরাস: ইরান মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল

ইরানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ২৯০ আইনপ্রণেতার মধ্যে ২৩ জনই এতে আক্রান্ত হয়েছেন ইতোমধ্যে। এদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

এবার ইরান করোনাভাইরাসে মৃতের সংখ্যায় ছাড়াল চীনকে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড-ও-মিটারের জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৮ জন। এ সংখ্যাসহ এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৪৫২ জনে দাঁড়াল।

চীনে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৩২৬ জন। সংক্রমণের প্রায় দেড় মাসের মাথায় মৃতের সংখ্যায় চীনকে অতিক্রম ইরান।

গত ১৯ ফেব্রুয়ারিতে ইরানে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এর পর তা ব্যাপকহারে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করেও হার মানছে ইরান সরকার।

ইরানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ২৯০ আইনপ্রণেতার মধ্যে ২৩ জনই এতে আক্রান্ত হয়েছেন ইতোমধ্যে। এদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

করোনা সংকটে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, করোনাভাইরাস এমন কিছু না, যার জন্য আমরা কোনও নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করতে পারব। তবে আসছে মাসগুলোতে কিংবা চলতি ইরানি বছরে এ ভাইরাস আমাদের সঙ্গে থাকবে বলে ধারণা করছি।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ইরানে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৭৪৩ জন। মারা গেছেন ৩ হাজার ৪৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭৩৬ জন।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension