
করোনা কেবল শুরু হয়েছে: অ্যান্থনি ফাউসি
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি করোনা ভাইরাসকে নিজের ‘সবচেয়ে বাজে দুঃস্বপ্ন’ মন্তব্য করে তিনি বলেছেন, রোগটি কেবল শুরু হয়েছে।
জৈবপ্রযুক্তি উদ্ভাবন সংস্থার এক সম্মেলনে নির্বাহীদের সামনে দেয়া বক্তৃতায় অ্যান্থনি ফাউসি বলেন, গত চার মাস সময়ে এই ভাইরাসটি পুরো বিশ্বে বিপর্যয় নিয়ে এসেছে।
ফাউসি বলেন, রোগটি এখনও শেষ হয়ে যায় নি।
এখন পর্যন্ত ৭০ লাখের মতো মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন চার লাখ।
ডা. ফাউসি বলেন, লাখ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। আর এটা এখনও শেষ হয়ে যায় নি। খুব খুবই অল্প সময়ের মধ্যে রোগটি ঘণীভূত হয়েছে।
তার মতে, ইবোলা ভীতিজনক ছিল, তবে রোগটি সহজে সংক্রামিত হতে পারে না। ইবোলার প্রাদুর্ভাব সবসময় একেবারেই স্থানীয় হয়।
এইচআইভিকে গুরুত্ব দিয়েও ফাউসি জানান, অনেকেই এইডসকে হুমকি মনে করে না। কারণ এটা নির্ভর করে ‘আপনি কে, আপনি কোথায় আছেন এবং আপনি কোথায় থাকেন’ -এ বিষয়গুলোর ওপর। কিন্তু করোনা পুরো গ্রহকে ছাপিয়ে গেছে। ⛘
দ্য গার্ডিয়ান



