করোনা: জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন নিয়ে অনিশ্চয়তা
জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন করোনার হুমকির কবলে পড়েছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশ্বনেতাদের সবচেয়ে বড় মিলনমেলার।
প্রতিবছরের মতো সেপ্টেম্বরের সাধারণ অধিবেশন ভিডিও কনফারেন্সের মাধ্যমে হতে পারে অথবা পিছিয়ে যেরেত পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইউনাইটেড ন্যাশনস্ জেনারেল অ্যাসেম্বলির সভাপতি তিজানী মোহামেদ বান্দে।
প্রতিবছরের মতো এ বছরও সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার কথা। ২২ তারিখ থেকে উচ্চ পর্যায়ের নেতাদের সাধারণ বিতর্ক অনুষ্ঠান শুরু হবার কথা থাকলেও তা নিয়ে সন্ধিহান কর্মকর্তারা।
ইতোমধ্যে এপ্রিল ও মে মাসের অনেকগুলো সভা বাতিল করা হয়েছে করোনার কারণে।
জেনারেল এসেম্বলি সভাপতি তিজানী মোহামেদ বান্দে গণমাধ্যমকে জানিয়েছেন, সাধারণ অধিবেশন সেপ্টেম্বরে হবে নাকি পিছিয়ে দেওয়া হবে সে বিষয়ে জুন মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।
১৯৩ টি রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধানরা প্রতিবছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দফতরে মিলিত হন।
কিন্তু করোনার ভয়াবহতার কারণে বিশ্বজুড়েই চলছে সর্বোচ্চ সতর্কতা।
এই সতর্কতার ফলেই বিশ্বনেতাদের মিলন মেলায় এবার ছেদ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সশরীরে অধিবেশনে যুক্ত হতে না পারলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বনেতাদের হাইব্রিড বৈঠক হতে পারে ধারণা দিয়েছেন তিজানী মোহামেদ বান্দে।
এখানে উল্লেখ করা যেতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪২ সালে জাতিসংঘ গঠন করা হয়। বিশ্বনেতারা সাধারণ সভায় বিশ্বের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করে থাকেন। ⛘



