যুক্তরাষ্ট্ররাজনীতি
করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বলেছেন, করোনা মহামারী ভালো হওয়ার আগে আরও খারাপ হতে পারে
মঙ্গলবার হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দুর্ভাগ্যবশত করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিছু জিনিস যা আমরা পছন্দ করি না কিন্তু তা হয়ে যায়, এটিও তেমনই।
যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে মাস্ক পরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মাস্ক পরার অবশ্যই একটা সুফল আছে। মাস্ক পরে সকলকে দেশপ্রেম দেখানোর অনুরোধ জানান তিনি।
করোনাভাইরাসকে চায়না ভাইরাস বলা ট্রাম্প ব্রিফিংয়ের সময় পকেট থেকে মাস্ক বের করে হাতে নেন। কিন্তু তা নিজেই মুখে পরেন নি তিনি। ❑
বিবিসি



