ভারত

কর্মীদের চাঙ্গা করতে আজই রাজ্যে অমিত শাহ

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: তিনি অমিত শাহ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ দেশের প্রতিটি কোণায় কর্মীদের রণকৌশল বাতলে দেওয়ার ভার তাঁর হাতেই৷ সেই কাজেই আজ, বুধবার রাজ্যে পা রাখছেন অমিত শাহ৷

এবার তাঁর সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ কারণ, মিজোরামে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে৷ আগামী ২৮ নভেম্বর ওই রাজ্যে বিধানসভার নির্বাচন৷ সেখানে এখন কংগ্রেস ক্ষমতায়৷ ফলে কংগ্রেস হারানোর দাওয়াই কর্মীদের দেওয়াই তাঁর লক্ষ্য৷

সেই কারণে বুধবার আইজলের আর ডেঙথুমা ইন্ডোর স্টেডিয়ামে এক কর্মশালার আয়োজন করা হয়েছে রাজ্য বিজেপির তরফে৷ সেখানে দলের বুথ লেভেল কর্মীরা থাকবেন৷ তাঁদেরকেই অমিত শাহ ভোটের রণকৌশল শেখাবেন৷

এছাড়াও ওই কর্মশালাতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন বুদ্ধধন চাকমা৷ মিজোরামে বিজেপির নির্বাচনী প্রধান হিমন্ত বিশ্বশর্মা, নাগাল্যান্ডের উপ-মুখ্যমন্ত্রী ওয়াই প্যাটনের উপস্থিতিতে অমিত শাহর হাত থেকে পতাকা নিতে পারেন বুদ্ধ৷ আইজলে বিজেপির সদর কার্যালয়ের উদ্বোধন হবে বুধবার৷ ওই কার্যালয়ের উদ্বোধনও অমিত শাহই করবেন৷

প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতে প্রায় সব রাজ্যেই বিজেপি ক্ষমতায়৷ শুধু মিজোরামে কংগ্রেস৷ এবার তাদের হারাতে পারলে কংগ্রেস মুক্ত উত্তর-পূর্ব ভারত গড়তে পারবে তারা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension